কাপাসিয়ায় ঝুঁকিপূর্ণ যাত্রী ছাউনিতে ভোগান্তি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাপাসিয়া অংশে সরকারি যাত্রী ছাউনিগুলোর বেহাল দশা জনদুর্ভোগ বাড়াচ্ছে। কোথাও দখল, কোথাও ভেঙে পড়ার উপক্রম,

2025-10-29T18:24:13+00:00
2025-10-29T18:24:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাপাসিয়ায় ঝুঁকিপূর্ণ যাত্রী ছাউনিতে ভোগান্তি
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:২৪ পিএম   (ভিজিট : ১৮৬)
X

গাজীপুর–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাপাসিয়া অংশে সরকারি যাত্রী ছাউনিগুলোর বেহাল দশা জনদুর্ভোগ বাড়াচ্ছে। কোথাও দখল, কোথাও ভেঙে পড়ার উপক্রম, আবার কিছু ব্যস্ত বাজারে ছাউনি নির্মাণই হয়নি।

টোক নয়নবাজারের সরকারি ছাউনিটি দখল করে রেখেছেন একজন বাইসাইকেল মেকানিক। ফলে যাত্রীদের বসা বা আশ্রয় নেওয়ার সুযোগ নেই। লতাপাতা বাজারের ছাউনিটি ঝরা-জীর্ণ, মরিচা ধরে নষ্ট পিলার ও ভাঙা বেঞ্চের কারণে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। আমরাইদ বাজারের ছাউনিও একই অবস্থায়।

অন্যদিকে বীর উজলী বাজার, তরগাঁও মোড় ও কাপাসিয়া বাসস্ট্যান্ডের মতো ব্যস্ত স্থানে কোনো ছাউনি না থাকায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হয় শত শত যাত্রীকে। নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় যাত্রী নুরুল আমিন বলেন, “রোদ-বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাউনি থাকা জরুরি। কিন্তু অনেক ছাউনিই দখল বা জীর্ণ হয়ে ব্যবহারযোগ্য নেই।” 

ঢাকা যাওয়ার পথে কাপাসিয়া বাসস্ট্যান্ডে যাত্রী মোসলেম উদ্দিন বলেন, “আগে এখানে ছাউনি ছিল। রাস্তা প্রসারিত করতে সেটা ভেঙে ফেলা হয়েছে। এখন নতুন ছাউনি নির্মাণ প্রয়োজন।”

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনিম জানান, “ছাউনিগুলো দ্রুত দখলমুক্ত ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ব্যস্ত বাজারগুলোতে নতুন ছাউনিও নির্মাণের পরিকল্পনা আছে।”

স্থানীয়রা মনে করছেন, যাত্রী ছাউনি কেবল বিশ্রাম নয়, এটি গণপরিবহন ব্যবস্থার শৃঙ্খলার প্রতীক। যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিকল্পিতভাবে নতুন ছাউনি নির্মাণ হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy