যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি কর্মীর মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে এসে বাদশা মিয়া (৪৮) নামে এক বিএনপি

2025-10-29T18:25:54+00:00
2025-10-29T18:25:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি কর্মীর মৃত্যু
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:২৫ পিএম   (ভিজিট : ৭৯)
X

শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে এসে বাদশা মিয়া (৪৮) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। 

তিনি উপজেলার উরফা দক্ষিনপাড়া এলাকার মৃত ছফর উদ্দিনের পুত্র। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় ছিলেন কৃষক। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের কাচারী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা মিয়া বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপজলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা যুবদল। সেই মিটিংয়ে মিছিল যোগে আসেন বাদশা মিয়া। হঠাৎ অসুস্থতা বোধ হলে সভাস্থল ত্যাগ করে শহরের কাচারী মসজিদ এলাকায় রাস্তা পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মালিহা নুঝাত প্রাথমিকভাবে জানিয়েছেন, তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

তার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশসহ বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে বাদশা মিয়ার মৃত্যু হয়েছে। তার মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy