নীলফামারীর কিশোরগঞ্জে আটক তিন ভিসা প্রতারক কারাগারে

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর কিশোরগঞ্জে অস্ট্রেলিয়ার ভিসা প্রতারণার মামলায় ৩ প্রতারক যুবককে গ্রেপ্তার করে বুধবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে

2025-10-29T18:32:06+00:00
2025-10-29T18:32:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীর কিশোরগঞ্জে আটক তিন ভিসা প্রতারক কারাগারে
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:৩২ পিএম   (ভিজিট : ২৪৪)
X

নীলফামারীর কিশোরগঞ্জে অস্ট্রেলিয়ার ভিসা প্রতারণার মামলায় ৩ প্রতারক যুবককে গ্রেপ্তার করে বুধবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

এর আগের দিন মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নিতাই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নিতাই ইউনিয়নের হামুরহাট এলাকার আনিসুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২২), কাচারী পাড়া গ্রামের  ময়নুল ইসলামের ছেলে তুহিন ইসলাম (২৫) ও তার সহযোগী শামিম ইসলাম (২০)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাবনা জেলার পাবনা সদর উপজেলার হলুদ বাড়িয়া গ্রামের শামিম হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যোগাযোগ করেন এবং অস্ট্রেলিয়ার ভিসার প্রদানে যাবতীয় কাগজপত্রাদি বাবদ ২৪ লাখ ৭৫ টাকা হাতিয়ে নেয়। 

পরে ভিসার যাবতীয় কাগজপত্রাদি যাচাই করলে ভুয়া প্রমানিত হয়। এ ঘটনায় মঙ্গলবার  শামিম  হোসেন পাবনা থেকে এসে ৩ ভিসা প্রতারক চক্রের নাম উল্লেখ করে থানায়  মামলা দায়ের  করেন। 

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, প্রতারণার মামলায় ৩ ভিসা প্রতারককে গ্রেফতার করে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy