কেন্দুয়ায় নিরাপত্তাহীনতার অভাবে থানায় নারীর অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের মাছ মরার ঘটনায় গ্রাম্য সালিসিতে দোষী সাব্যস্ত করে ৬ লাখ টাকা ধার্য্য করলে তা দিতে

2025-10-29T18:43:06+00:00
2025-10-29T18:43:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় নিরাপত্তাহীনতার অভাবে থানায় নারীর অভিযোগ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:৪৩ পিএম   (ভিজিট : ২৫৪)
X

নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের মাছ মরার ঘটনায় গ্রাম্য সালিসিতে দোষী সাব্যস্ত করে ৬ লাখ টাকা ধার্য্য করলে তা দিতে অস্বীকৃতি জানানোয় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী এক নারী।  

উপজেলার গড়াডোবা ইউনিয়নের বৃচিকনী গ্রামের রহমত উল্লাহর স্ত্রী জোসনা আক্তার (৪০) গত ২৮ অক্টোবর সন্ধ্যায় এ অভিযোগ করেন থানায়।

এতে একই গ্রামের বাসিন্দা, ১। জালাল (৩০), পিতা আঃ কদ্দুছ ২। হৃদয় (৩৪), পিতা-সুলতান মিয়া ৩। জামাল (৩৪), পিতা- আঃ কদ্দুছ ও ৪। সুলতান মিয়া (৬০), পিতা- মৃত আবাল হোসেন গং, এর নাম উল্লেখ করা হয় হয়েছে।

ভুক্তভোগী জোসনা আক্তার অভিযোগে আরো উল্লেখ করেন, বিবাদীগণ পরস্পর যথাক্রমে ভাই, চাচাতো ভাই। তাহারা অত্যন্ত ষড়যন্ত্রকারী, অত্যাচারী। বিবাদী জামাল মিয়ার সাথে জমি নিয়া মোকদ্দমা চলিতেছে আমার। তারা আমাকে ঘায়েল করার জন্য সুযোগ খুঁজিতেছিল ।

এরই প্রেক্ষিতে বিবাদী জামালের পুকুরের শিং মাছ মরার ঘটনার ১৫ দিন পর ষড়যন্ত্র করিয়া আমার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করে। এবং গত ২৫ অক্টোবর আমার বসতবাড়িতে শালিশ বসিয়া আমাকে দায়ী করিয়া ৬লাখ টাকা জরিমানা করে। আমি টাকা দিতে অস্বীকার করিলে বিবাদীগণ আমার বসতবাড়ির সমস্ত রাস্তা বেড়া দিয়া আটক করিয়া দেয়। আমি গৃহ হইতে ৯৯৯ নম্বরে ফোন দিলে কেন্দুয়া থানা হইতে এস আই শহীদ সাহেব ঘটনাস্থলে পৌঁছিয়া আমাকে আটকাবস্থা হইতে উদ্ধার করেন। আমি বিবাদীগণের ভয়ে বাড়ি ছাড়া। টাকা না দিলে খুন করিয়া ফেলিবে বলিয়া হুমকি দিতেছে আমাকে। আমার নিরাপত্তা প্রয়োজন। তাছাড়া তিনি ঘটনা তদন্তক্রমে জান ও মাল রক্ষার্থে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান উক্ত অভিযোগে।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy