প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:৫৭ পিএম (ভিজিট : ২৭৪)

X
গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে অভিযান করেছে দূর্ণীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টঙ্গীর নতুন বাজার এলাকায় মৈত্রী শিল্পে সরেজমিনে পরিদর্শন করে প্রতিটি মেশিনারির যন্ত্রাংশের ক্রয় মূল্য থেকে শুরু করে আয়-ব্যায়ের হিসাব তৈরি করেন দুদক।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এনামুল হক বলেন, প্রতিবন্ধীদের নিজ হাতে তৈরি মুক্তা পানি, প্ল্যাস্টিক চেয়ার, প্ল্যাস্টিকের ড্রাম, প্ল্যাস্টিকের বালতি, মগ, ঝুরিসহ হরেক রকমের পণ্য উৎপাদন করা হচ্ছে মৈত্রী শিল্পে। কয়েকটি বিষয়ে বড় বড় অনিয়ম দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিটি স্থানে বড় ধরনের দুর্নীতির আলামত পাওয়া গেছে।