নির্বাচন বানচালে হঠাৎ বড় আক্রমণ আসতে পারে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে।

2025-10-29T19:04:28+00:00
2025-10-29T20:19:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নির্বাচন বানচালে হঠাৎ বড় আক্রমণ আসতে পারে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:০৪ পিএম  আপডেট: ২৯.১০.২০২৫ ৮:১৯ পিএম  (ভিজিট : ৩৩৩)
X

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাট না, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়-ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবেই।

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সে বিষয়ে বিস্তারিত জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রবাসী ভোটের বিষয়ে প্রেস সচিব বলেন, প্রবাসী ভাই-বোনদের জন্য ডাইসপোরা অ্যাপ তৈরি হচ্ছে। যারা জেলে আছেন, যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন সরকারি-বেসরকারি সবার ভোটের ব্যবস্থা হবে অ্যাপের মাধ্যমে।

শফিকুল আলম বলেন, মাঠ প্রশাসনে যেন এমন পদায়ন না হয় যারা গত তিনটি নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রিটার্নিং অফিসার, পোলিং অফিসার বা অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার— যেভাবেই থাকুন না কেন, গত তিন নির্বাচনে তাদের যদি ন্যূনতম ভূমিকা থাকে তাহলে যেন পদায়ন না হয়— এ বিষয়ে বলা হয়েছে।

প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে পদায়নের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। পদায়নের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া হবে সেসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। যিনি সবচেয়ে বেশি ফিট তার ক্রাইটেরিয়ায় আগের পোস্টিং, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, কর্মদক্ষতা, তার বিরুদ্ধে কোনো নিউজ আছে কিনা অনেকগুলো বিষয় দেখা হচ্ছে। যিনি ফিট তাকে দেওয়া হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গায়। এগুলো র‍্যান্ডোমলি নির্বাচন করা হবে।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের সেরাটা আশা করতে হবে কিন্তু সবচেয়ে খারাপের জন্য প্রস্তুত থাকতে হবে। যেকোনো পরিস্থিতির জন্য যেন প্রস্তুত থাকি আমরা। পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় কেউ যাবেন না। বিশেষ করে, আত্মীয় কিংবা শ্বশুরবাড়ি যদি থাকে সেখানে পোস্টিং হবে না। আরেকটি বিষয় দেখা হবে, পদায়নের ক্ষেত্রে নিকট আত্মীয় কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা। আর এ বিষয়ে যে কাজ সেটি ১ নভেম্বর থেকে শুরু হবে।

প্রেস সচিব বলেন, একই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তারাও এভাবে দেখছেন, কে সবচেয়ে বেশি ফিট। তারা ইতোমধ্যে একটা তালিকাও করে ফেলেছেন ৬৪ জনের। এ ক্ষেত্রে যাতে সর্বোচ্চ নিরপেক্ষ থাকে সেটিও লক্ষ্য রাখতে প্রধান উপদেষ্টা বারবার বলছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy