নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা জরুরি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

নানা দেশে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি। সচেতনতার অভাবে তারা বিদেশে গিয়ে শোষণের শিকার

2025-10-29T19:57:53+00:00
2025-10-29T19:57:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা জরুরি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৯৩)
X

নানা দেশে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি। সচেতনতার অভাবে তারা বিদেশে গিয়ে শোষণের শিকার হচ্ছেন। বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণ না নিলে, জেনে-বুঝে নিরাপদভাবে বিদেশ না গেলে বিপদের শিকার হতে হয়- বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। 

মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলায় অডিটরিয়ামে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত উপজেলা কর্মশালায় তিনি এসব মন্তব্য করেন। 

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ, সীতাকুণ্ড থানা পরিদর্শক(তদন্ত) মোঃ আলমগীর, সমাজসেবা কর্মকর্তা লুৎফুননেছা বেগম, সমবায় কর্মকর্তা মন্জুমান আরা বেগম সহ বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ ইমামুল হাসান। 

বিদেশ-ফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ করতে ও নিরাপদ অভিবাসন বিষয়ে সমাজে সচেতনতা গড়ে তুলতে কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ ইমাম উদ্দীন। 

ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসন প্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ,অভিবাসন খাতে এডভোকেসি ও নানাবিধ সহযোগিতা মূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy