প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:২১ পিএম (ভিজিট : ১৭২)

X
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়।
এতে পৌর যুবদলের সভাপতি আব্দুর রাশিদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এছাড়াও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একে এম হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরীফ আহমেদ জায়েদীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, যুব সমাজ একটি জাতির প্রাণশক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে সব সময় সামনের সারিতে থেকেছে। আজ দেশের প্রতিটি তরুণকে অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হবে আমাদের অঙ্গীকার।