জুলাই মঞ্চ নেত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

প্রেমের সম্পর্ক থেকে অনৈতিক কার্যকলাপ, একপর্যায়ে বিয়ের দাবিতে বাড়িতে অনশনের পরও বিয়ে না করায় এনসিপি নেতার বিরুদ্ধে আদালতে

2025-10-29T20:59:57+00:00
2025-10-29T20:59:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাই মঞ্চ নেত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৪৭৮)
X

প্রেমের সম্পর্ক থেকে অনৈতিক কার্যকলাপ, একপর্যায়ে বিয়ের দাবিতে বাড়িতে অনশনের পরও বিয়ে না করায় এনসিপি নেতার বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নিযার্তন আইনে মামলা দায়ের করেন জুলাই মঞ্চ নেত্রী। সেই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়ক আল আমিন সৈকতকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। 

আজ বুধবার সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে আটক করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ। 

ভুক্তভোগী জুলাই মঞ্চের নেত্রী ও মামলা সূত্রে জানা গেছে, চাঁদপুরের কচুয়া উপজেলার অধিবাসী জুলাই মঞ্চের নেত্রীর সাথে ফ‌রিদগঞ্জ উপ‌জেলার যুগ্ম সমন্বয়কারী আল আমিন সৈকতের সাথে একই দলের হওয়ার সুযোগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিনের সম্পর্ককে স্থায়ী রূপ দিতে বিয়ের দাবিতে চলতি মাসের ৫ অক্টোবর আল আমিন সৈকতের গ্রামের বাড়ি ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের অবস্থান নেয়। দুই দিন অনশনের পর  জেলা পর্যায়ের এনসিপি নেতারা এর সমাধানে চেষ্টা করেন। 

কিন্তু শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় গত ২৬ অক্টোবর জুলাই মঞ্চ নেত্রী চাঁদপুর আদালতে নারী ও শিশু নিযার্তন আইনে মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে এনসিপি নেতার বিরুদ্ধে গ্রেফতাারি পরোয়ানা জারি করলে ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার সন্ধ্যায় আল আমিন সৈকতকে আটক করে। 

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানি ভিত্তিতে আল আমিন সৈকতকে আজ গ্রেফতার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy