বাসার ছাদে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সিলেট ব্যুরো

সারাবাংলা

নিজ বাসার ছাদ থেকে আওয়ামী লীগ আবদুর রাজ্জাক (৬০) নামে এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের

2025-11-01T01:21:41+00:00
2025-11-01T01:21:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসার ছাদে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
সিলেট ব্যুরো
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১:২১ এএম   (ভিজিট : ২৩২)
X

নিজ বাসার ছাদ থেকে আওয়ামী লীগ আবদুর রাজ্জাক (৬০) নামে এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ফজরের নামাজ পড়ে নিজের বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। পরে সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে দুইতলা বিল্ডিংয়ের ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিলেট মহানগরের উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সময় বাসায় কারা উপস্থিত ছিলেন তা যাচাই করতে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি বাসার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy