পোরশায় জাতীয় সমবায় দিবস উদযাপন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষ্যে শনিবার

2025-11-01T15:40:31+00:00
2025-11-01T15:40:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় জাতীয় সমবায় দিবস উদযাপন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:৪০ পিএম   (ভিজিট : ৪৯)
X

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। 

এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক। 

এসময় শোভাপুর মৎস চাষি সমবায় সমিতির সভাপতি শাহ্জামান, পদ্মা সমবায় সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ সুবিধাভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy