ঘাটাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৫

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নে আঠারোদানা শেখ শিমুল মোড় ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দ্রতগামী একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের

2025-11-01T15:58:58+00:00
2025-11-01T15:58:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৫
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৫৭)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নে আঠারোদানা শেখ শিমুল মোড় ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দ্রতগামী একটি যাত্রীবাহী বাস ও  মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।  

আহত ৫ জনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। স্থানীয়রা তাদেরকে উদ্ধারকরে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। 

ঘাটাইল থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, এস এস ট্রাভেলস একটি বাস ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে যাচ্ছিল। ঢাকা অভিমুখে মাইক্রোবাসটি যাচ্ছিলো। মাইক্রোবাসটি পাশ কাটিয়ে সামনে যাওয়ার  সময়  মাইক্রোবাসটির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  মাইক্রোবাসটি দুমরেমুচড়ে যায় এবং গাড়ির ভিতরে থাকা ড্রাইভারসহ ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধারকরে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। প্রাথমিক অবস্থায় আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে যান চলাচল স্বাভাবিক হয়। আহতের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy