শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এ স্লোগানে যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।শনিবার

2025-11-01T16:04:57+00:00
2025-11-01T16:04:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:০৪ পিএম   (ভিজিট : ৩২৬)
X

"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এ স্লোগানে যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় সময় শার্শা উপজেলা সমবায় অফিসার  আব্দুর রাশেদ সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শার্শার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।  

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শার্শা থানার অফিসার ইনচার্জ আবদুল আলিম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, বিআরডিবি কর্মকর্তা সাকির উদ্দিনসহ সমবায়ের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা ও জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করা সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy