গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় সমবায় দিবস পালিত

গঙ্গাচড়া প্রতিনিধি

সারাবাংলা

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয়

2025-11-01T16:28:09+00:00
2025-11-01T16:28:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় সমবায় দিবস পালিত
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম   (ভিজিট : ৫৬)
X

"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আখেরুজ্জামান মিলন, গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞা, বাংলাদেশ ইসলামী আন্দোলনের গঙ্গাচড়া উপজেলা সেক্রেটারী ইউনুস আলীসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy