নরসিংদীতে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। এ ঘটনায় ফোরা মিয়ার

2025-11-01T16:32:25+00:00
2025-11-01T16:32:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:৩২ পিএম   (ভিজিট : ২৮০)
X

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। এ ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন। 

আজ শনিবার দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) ও তার ছোট ভাই শাকিল মিয়া (২০)।

নিহতদের পরিবারের সদস্যদের দাবি, ফোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের প্রায় ২০ বছর আগে তার ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা ধার নিয়েছিলেন। সেই সূত্র ধরে আব্দুল আউয়াল ও তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া আবু তাহেরের ভিটের একটি অংশ নিজেদের দাবি করে আসছিলেন। সম্প্রতি কয়েক দফা সালিস বৈঠকে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন। আজ শনিবার আবারও রিপন ও শিপনরা জমি দখলের চেষ্টা চালান। 

এসময় বাধা দিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ফোরা মিয়া, শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফোরা মিয়া ও শাকিল মিয়াকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, ‌‌আমাদের হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। একজন অল্প আহত হওয়ায় তাকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy