বোচাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের বোচাগঞ্জে (১ নভেম্বর) শনিবার সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালি ও

2025-11-01T17:10:18+00:00
2025-11-01T17:10:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোচাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:১০ পিএম   (ভিজিট : ৩১)
X

দিনাজপুরের বোচাগঞ্জে (১ নভেম্বর) শনিবার সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। 

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে সমবায়ীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন কাল্ব এর সাবেক সেক্রেটারী মোঃ মজিবর রহমান ও কাল্ব এর সাবেক ডিরেক্টর মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ। আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy