মান্দায় যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪ তম

2025-11-01T17:13:53+00:00
2025-11-01T17:13:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:১৩ পিএম   (ভিজিট : ৯২)
X

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বণিক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামানের সঞ্চালনায় ও উপজেলা সমবায় অফিসার আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিনা বেগম, উপজেলা সমবায় অফিসার (অব.) আব্দুল হাকিম, উপজেলা সমবায় অফিসের সরকারি পরিদর্শক শফিকুল ইসলাম ও উজ্জ্বল কুমার কবিরাজ।

এসময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভের ম্যানেজার বেদারুল ইসলাম, জোতবাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম বাদশা, জোতবাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আনসার আলী, উপজেলা বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সতিহাট কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আকরাম হোসেন এবং বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সমাজে ঐক্য, সাম্য ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই দেশের টেকসই উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy