প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:১৭ পিএম (ভিজিট : ৬৭)

X
চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল খালেক (৪০) নামে একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ৩টায় বাঁহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মজনু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা এলাকায় অভিযান চালিয়ে ওই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আব্দুল খালেক বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রত্নপুর গ্রামের মৃত বদরুজ্জামানের ছেলে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আব্দুল খালেক নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। সে দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গ্রামের বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।