সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি,

2025-11-01T17:20:37+00:00
2025-11-01T17:20:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:২০ পিএম   (ভিজিট : ৬২)
X

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস  উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই শ্লোগানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাবিবুল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী  কর্মকর্তা মোঃ মোহছেন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান উপস্থিত ছিলেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে নির্বাচিত দশটি শ্রেষ্ঠ সমিতি অপরুপা বহুমুখী সমবায় সমিতি, পল্লী কর্ম বহুমুখী সমবায় সমিতি, পল্লী জননী কৃষি উন্নয়ন সমবায় সমিতি, গ্রামীণ সেবা কৃষি উন্নয়ন সমবায় সমিতি, মাতৃছায়া শ্রমজীবি সমবায় সমিতি, স্বপ্নপূরণ শ্রমজীবি সমবায় সমিতি, যমুনা কৃষি উন্নয়ন সমবায় সমিতি, সেবাই প্রথম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, পল্লী কল্যাণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy