হোসেনপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস।শনিবার (১

2025-11-01T17:22:24+00:00
2025-11-01T17:22:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হোসেনপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:২২ পিএম   (ভিজিট : ১৮০)
X

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (১ নভেম্বর) সকালেই উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ গোলাম মোর্শেদ মৃধা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ। তিনি বলেন, “সমবায় আন্দোলন শুধুমাত্র অর্থনৈতিক নয়, এটি সামাজিক ঐক্য ও আত্মনির্ভরতার প্রতীক। সমবায়ের মাধ্যমে মানুষ একত্রিত হয় এবং উন্নয়নের পথ সুগম হয়।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান রফিকুল ইসলাম, হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস, হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুলের পরিচালক ও নিউ অগ্রণী মাল্টিপারপাস  সভাপতি তাজুল ইসলাম বুলবুল, এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সমবায়ীরবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

হোসেনপুরে বর্তমানে মোট ১২৭টি সমবায় সমিতি কার্যক্রম চালাচ্ছে, যেখানে সদস্য সংখ্যা প্রায় ১৪,০৪২ জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy