কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের একতার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মজিবর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।স্থানীয়

2025-11-01T17:27:27+00:00
2025-11-01T17:27:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:২৭ পিএম   (ভিজিট : ২১২)
X

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের একতার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মজিবর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মজিবর রহমান মোটরসাইকেলে করে একতার বাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি  ট্রাকের  সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর  ট্রাক চালক ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy