প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম (ভিজিট : ৪০২)

X
ময়মনসিংহের তারাকান্দা ও গৌরীপুর উপজেলায় লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১, বাংলাদেশ-এর উদ্যোগে এবং LCIF Emergency Grant (EMR 27268-315A1) এর সহায়তায় ময়মনসিংহ জেলার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বকশিমুল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ও গৌরীপুর উপজেলার কলতাপাড়া রামগোপালপুর ইউনিয়নের ধুরুয়া নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় এর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে মোট ১,২৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ, চিনি, তেল ও ওষুধপত্রসহ জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ. কে. এম. গোলাম ফারুক এমজেএফ।
এছাড়াও লায়ন্স জেলা ৩১৫ এ১-এর ডিস্ট্রিক্ট এলসিআইএফ কো-অর্ডিনেটর আনিসুর রহমান পিএমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি মিজানুর রহমান মিজান, ক্যাবিনেট ট্রেজারার মোঃ সাইদুর রহমান খান পিএমজেএফ, ডিস্ট্রিক্ট জিএসটি কো-অর্ডিনেটর মোঃ রমজান খান এমজেএফ, ডিস্ট্রিক্ট জিএমটি কো-অর্ডিনেটর মোঃ মোরসালিন খান, ডিস্ট্রিক্ট মার্কেটিং চেয়ারপারসন নুর মোহাম্মদ হাওলাদার চুন্নু, ডিস্ট্রিক্ট গভর্নরের প্রোটোকল কমর উদ্দিন আহমেদ এমজেএফ, ডিস্ট্রিক্ট পেডিয়াট্রিক ক্যান্সার চেয়ারপারসন ডা. জাহিদুল ইসলাম খান, ডিস্ট্রিক্ট গভর্নরের উপদেষ্টা গৌরী বিশ্বাস, রিজিয়ন চেয়ারপারসন (এইচকিউ)– লিগ্যাল অ্যাফেয়ার্স কানু বিশ্বাস দুলাল, রিজিয়ন চেয়ারপারসন (এইচকিউ) মোঃ কামাল উদ্দিন ও মোঃ আব্দুর রশিদ মিলন।
এছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১, বাংলাদেশ এর বিশিষ্ট লায়ন ও লিও নেতৃবৃন্দ, যারা সক্রিয়ভাবে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
জানা যায়, মানবতার সেবায় নিবেদিত লায়ন্স ইন্টারন্যাশনাল সবসময়ই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। দ্রুততম সময়ে সহায়তা প্রদান ও বিপর্যস্ত মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা লায়ন সদস্যদের অঙ্গীকার ও সেবার চেতনারই প্রতিফলন৷