সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় নীলফামারীর সৈয়দপুরে উপজেলা সমবায় অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার জাতীয় সমবায় দিবস পালন

2025-11-01T18:06:31+00:00
2025-11-01T18:06:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম   (ভিজিট : ১০৯)
X

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় নীলফামারীর সৈয়দপুরে উপজেলা সমবায় অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে সকাল ১১টায় পরিষদ চত্বরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহদি ইসলাম। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সমবায় অফিসের সহকারী পরিদর্শক রেজাউল প্রমূখ। 

এসব কর্মসূচিতে উপজেলার অনন্যা সঞ্চয় সমিতির সাধারণ সম্পাদক ও সমিতির সমবায়ীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy