কালিয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

“সাম্য ও সমতায় গড়ব দেশ, সমবায়ের বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস

2025-11-01T18:09:32+00:00
2025-11-01T18:09:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম   (ভিজিট : ৯৯)
X

“সাম্য ও সমতায় গড়ব দেশ, সমবায়ের বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। 

দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে হাফেজ হাফিজুর রহমান পবিত্র কোরআন তেলাওয়াত করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস।

শুভেচ্ছা বক্তব্য দেন প্রশান্ত কুমার, সহকারী পরিচালক, উপজেলা সমবায় অফিস কালিয়া; মো. আলমগীর হোসেন, পরিদর্শক, জেলা সমবায় কার্যালয় নড়াইল; শাহ জালাল জমাদ্দার, সম্পাদক, প্রগতিশীল সঞ্চয় ও সমবায় সমিতি কালিয়া; কাজী খুরশিদ আলম দিদার, দেবদুন-বাঐশোনা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি; মো. তরিকুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক, নিউ আল-আমিন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড মূলশ্রী; এবং এম. এ. বাতেন, সভাপতি, কালিয়া উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন।

প্রধান অতিথি শ্রাবণী বিশ্বাস তার সমাপনী বক্তব্যে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন গড়ে তোলার আহ্বান জানান।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy