খুলনায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

খুলনা ব্যুরো

সারাবাংলা

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল

2025-11-01T18:12:33+00:00
2025-11-01T18:12:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:১২ পিএম   (ভিজিট : ১০৩)
X

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বয়রাস্থ পুলিশ লাইন্সে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হলে পুলিশের সর্বস্তরে পেশাদারিত্ব, সততা ও দক্ষতা অত্যন্ত জরুরি। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি সদস্যকে দায়িত্বশীল মনোভাব, ন্যায়নিষ্ঠা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখা, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ডেপুটি পুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম, এম শাকিলুজ্জামানসহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy