প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম (ভিজিট : ৭৮)

X
সিলেটের বিভিন্ন উন্নয়নখাতে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে সিসিকের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর উদ্যোগে ‘সিলেট আন্দোলন’-এর মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আরিফুল হক চৌধুরী আগামীকাল রবিবার সকাল ১১টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত নগরীর কোর্ট পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত ঘোষিত গণঅবস্থান কর্মসূচিতে সিলেটের সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানান।