চৌদ্দগ্রামে জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ীদের সম্মাননা প্রদান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

2025-11-01T20:47:33+00:00
2025-11-01T20:47:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ীদের সম্মাননা প্রদান
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৪২৫)
X

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছয় কৃতি সন্তানকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন চৌদ্দগ্রাম ফ্রেন্ডস্ ফোরাম।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার দেড়কোটা কফি আড্ডা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসাইন, দেলোয়ার হোসেন, বাহাদুর হোসাইন, মোশারফ হোসাইন ওপেল, কফিল উদ্দিন মোল্লা ও জাকির মাহমুদ।

চৌদ্দগ্রাম ফ্রেন্ডস্ ফোরামের সভাপতি লিয়াকত আলী শিকদার এর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আবদুল কাইয়ুম মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিতরা— চাকসুর সরোওয়ার্দী হলের জিএস নুরন্নবী সোহান, আলাওল হলের এজিএস শোয়েব তুষার, দপ্তর সম্পাদক আবদুল্লাহ ফারহান আসিফ, শাহ আমানত হলের নির্বাহী সদস্য ফুরকান উদ্দিন, এবং রাকসুর সরোওয়ার্দী হলের বিতর্ক ও সাহিত্য সম্পাদক নেছার উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাখাওয়াত হোসেন শামীম, বাবর মোল্লা, রবিউল হোসেন মিলন, বেলাল হোসাইন, মোঃ এমদাদ উল্যাহ, কফিল উদ্দিন, ও মোজাম্মেল হক প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্রনেতা, যুব সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা চৌদ্দগ্রামের তরুণ প্রজন্মের শিক্ষা ও নেতৃত্বে উজ্জ্বল সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং বিজয়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy