প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ১:৫০ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৩:১৪ পিএম (ভিজিট : ৪৭৭)

X
নেত্রকোনা-৩, কেন্দুয়া-আটপাড়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৭ জন প্রার্থী।শনিবার একত্রিত হয়ে পারস্পরিক আস্থা, সম্মান ও বিশ্বাস নিয়ে পরামর্শমূলকভাবে একত্রে পথ চলার অঙ্গীকার পুনঃব্যক্ত করেছেন।
মনোনয়ন প্রত্যাশী বিএনপির ৭ জন প্রার্থী (সেভেন স্টার) একত্রিত হওয়ায় দুই উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত।
দলীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সৈয়দ আলমগীর খসরুর বাসভবনে শনিবার সন্ধ্যায় একত্রিত হন মনোনয়ন প্রত্যার্শী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান এম. নাজমুল হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডিজেডএম হাসান বিন শফিক সোহাগ, যুক্তরাজ্য বিএনপির সদস্য মেজর অবঃ সৈয়দ আবু বকর সিদ্দিক, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম.জি মাসুম রাসেল।
এ সময় চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সৈয়দ আলমগীর খসরু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার হাতেই ধানের শীষ তুলে দিবেন, যার হাতে মানায়। কেন্দুয়া-আটপাড়া আসনে ধানের শীষকে কিভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া যায় এবং ভবিষ্যতে এলাকার সমস্যাসমূহ চিহিুত করে জনকল্যাণমূলক কাজ করা যায়। সেই লক্ষে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
একমঞ্চে ৭ জন প্রার্থীর ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনঃব্যক্ত করায় কেন্দুয়া-আটপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাঁদেরকে অভিনন্দন জানিয়ে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন।