খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত

2025-11-02T14:27:11+00:00
2025-11-02T15:12:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ২:২৭ পিএম  আপডেট: ০২.১১.২০২৫ ৩:১২ পিএম  (ভিজিট : ১৭৬)
X

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মনিরুল হাসান বাপ্পি কে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপি সূত্র জানায়, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে হঠাৎ মিনি স্ট্রোকে আক্রান্ত হন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু। প্রথমে তাঁকে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে জটিল অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। গত ৩ মে উন্নত চিকিৎসার জন্য তাঁকে থাইল্যান্ডের একটি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ৩০ জুলাই দেশে ফেরেন তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির পুরোনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র। পরবর্তীতে ১৩ ডিসেম্বর ঘোষিত তিন সদস্যের নতুন আহ্বায়ক কমিটিতে মো. মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক, শেখ আবু হোসেন বাবু সদস্য সচিব এবং মো. মোমরেজুল ইসলামকে জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক করা হয়।

এদিকে মনিরুল হাসান বাপ্পিকে জেলা বিএনপির ভারপ্রপ্ত সদস্য সচিব করায় আজ রোববার সকালে রূপসা উপজেলায় আনন্দ মিছিল বের করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy