সাত মাস পর সিইউএফএলে উৎপাদন শুরু

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

দীর্ঘ সাত মাসের বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।শনিবার

2025-11-02T16:04:39+00:00
2025-11-02T16:04:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাত মাস পর সিইউএফএলে উৎপাদন শুরু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৪:০৪ পিএম   (ভিজিট : ৫২)
X

দীর্ঘ সাত মাসের বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয় বলে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন।

এর আগে, গ্যাস সংকটের কারণে কারখানাটি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হয়েছিল।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেডিসিএল) গত ১১ এপ্রিল থেকে কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে ইউরিয়া উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ১৯ অক্টোবর থেকে পুনরায় গ্যাস সরবরাহ চালু হলে যান্ত্রিক প্রস্তুতি শেষে শনিবার রাতে উৎপাদন শুরু হয়।

সিইউএফএল সূত্রে জানা গেছে, পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য প্রতিদিন ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস সংকট ও যান্ত্রিক সমস্যার কারণে গত অর্থবছরে কারখানাটি আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করেছে।

সিইউএফএলের এমডি মিজানুর রহমান বলেন, ‘গত ১৯ অক্টোবর থেকে গ্যাস সরবরাহ পেয়েছি। এখন পুরোদমে ইউরিয়া উৎপাদন চলছে। গ্যাস সরবরাহ বন্ধ না হলে এবং কোনো যান্ত্রিক ত্রুটি না দেখা দিলে উৎপাদন অব্যাহত থাকবে।’

কৃষিনির্ভর বাংলাদেশে প্রতি বছর ইউরিয়া সারের চাহিদা প্রায় ২৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে সিইউএফএলসহ বিসিআইসির বিভিন্ন কারখানা মিলে দেশীয়ভাবে প্রায় ১০ লাখ টন সার উৎপাদন করে। বাকি ১৬ লাখ টন ইউরিয়া আমদানি করতে হয় সরকারকে।

১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারার রাঙ্গাদিয়ায় প্রতিষ্ঠিত হয় সিইউএফএল। চালুর সময় দৈনিক ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনক্ষমতা থাকলেও বর্তমানে তা দাঁড়িয়েছে ১,২০০ মেট্রিক টনে। পাশাপাশি কারখানাটি বছরে ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy