কুড়িগ্রামে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

রোববার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা

2025-11-02T16:14:33+00:00
2025-11-02T16:14:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম   (ভিজিট : ৬৩)
X

রোববার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ইফাদ ও রাইমস-এর সহযোগিতায় স্থানীয় জনগোষ্ঠীদের নিয়ে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ বিষয়ে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকার প্রভাতী প্রকল্পের পরিচালক এমআইএম ও সমন্বয়ক নেতাই দে সরকার। প্রশিক্ষক হিসেবে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা ও প্রভাতী প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জেসিকা গোমেজ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন  উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান,উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মওদুদ হাসান, শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর সুপ্রিম এশিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আরসাদ আনিছুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্ট স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন বিষয় নিয়ে ব্যাপক পর্যালোচনা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy