কেন্দুয়ায় ১০ মাসে আত্মহত্যায় ৩৪ জনের মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়া থাানায় ২০২৫ সালে গত ১০ মাসে ৩৪টি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে থানা পুলিশ সূত্রে।চলতি

2025-11-02T17:26:47+00:00
2025-11-02T17:26:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ১০ মাসে আত্মহত্যায় ৩৪ জনের মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম   (ভিজিট : ৭৩)
X

নেত্রকোণার কেন্দুয়া থাানায় ২০২৫ সালে গত ১০ মাসে ৩৪টি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে থানা পুলিশ সূত্রে।

চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ সব অপমৃত্যু মামলার ঘটনা ঘটে। মামলার তথ্যমতে, গলায় ফাঁস নিয়ে ১৫, বিষপানে ৪, পানিতে ডুবে ৮, বিদ্যুৎপৃষ্ট  ৬ এবং বজ্রপাতে ১জন। দেখা যায়, এতে গড়ে প্রতি মাসে ৩.৪ জনের মৃত্যু হয়েছে । তাছাড়া এই ৩৪ জনের মধ্যে পুরুষ ও নারী লিঙ্গের সংখ্যা ২০ ও ১৪। 

এসব অপমৃত্যুর কারণ হিসেবে জানা যায়, পারিবারিক কলহ ও অভিমান, প্রেম ও আবেগ, সামাজিক ঐক্যের অভাব, মরণব্যাধি, বিষ বা কীটনাশকের সহজলভ্যতা, বিষণ্নতা, একাকীত্ব, অভিভাবকদের সচেতনতার অভাবে এইসব ব্যক্তি আত্মহত্যা করে জীবনের সকল জ্বালা মিটিয়ে দেয় ইত্যাদি।

এই অপমৃত্যু থেকে সমাজকে রক্ষা করতে হলে আমাদের সমাজের সুধী সমাজ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রশাসনিক জনসচেতনতা গড়ে তুলতে হবে। কখনো কখনো পারিবারিক নির্যাতন থেকেও ঘটে এ মৃত্যুর ঘটনা। এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। এমন অভিমত ব্যক্ত করেন কেন্দুয়া প্রেসক্লাবের সিবিয়র সহসভাপতি রফিকুল ইসলাম।

কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক আব্দুল কাদির নয়ন বলেন, সরকারিভাবে বিভিন্ন কউন্সিলিং এর ব্যবস্থা , পারিবারিক সচেতনতা বৃদ্ধিসহ ধর্ম ও নৈতিক শিক্ষা বাড়াতে হবে। অপমৃত্যু ঠেকাতে স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সেমিনারের পাশাপাশি সংবাদ মাধ্যমে প্রচারণাও বাড়াতে হবে বলে তিনি মনে করেন। 

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অপমৃত্যু কোনোভাবেই কাম্য নয়। অপমৃত্যু রোধে আমরা বিট পুলিশিং এর মাধ্যমে উঠোন বৈঠকসহ সচেতনতানূলক কার্যক্রম চলমান রেখেছি। সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। তাছাড়া শিশু ও বৃদ্ধদের প্রতি পারিবারিক এবং সামাজিক দায়িত্ববোধ বাড়াতে হবে। তাহলেই এ সব অপমৃত্যু মামলা কমে আসবে ভবিষ্যতে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy