উৎপাদন শুরুর ১২ ঘন্টার মধ্যেই ফের বন্ধ সিইউএফএল

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

দীর্ঘ সাত ছয় মাস বন্ধ থাকার পর বহুল আলোচিত রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) মাত্র ১২ ঘণ্টা

2025-11-02T18:13:17+00:00
2025-11-02T18:13:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উৎপাদন শুরুর ১২ ঘন্টার মধ্যেই ফের বন্ধ সিইউএফএল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম   (ভিজিট : ৪০)
X

দীর্ঘ সাত ছয় মাস বন্ধ থাকার পর বহুল আলোচিত রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) মাত্র ১২ ঘণ্টা উৎপাদন চালু রাখতে পারল না।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বহু প্রতীক্ষার পর কারখানার উৎপাদন শুরু হলেও, রবিবার বিকেল সোয়া ৩টার মধ্যেই সেটি আবারও বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, “যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন বন্ধ রয়েছে। আমি বর্তমানে প্ল্যান্টে আছি, পরে বিস্তারিত জানাব।” 

প্রায় সাত মাস ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ১১ এপ্রিল থেকে অচল হয়ে পড়েছিল দেশের অন্যতম বৃহৎ সার কারখানাটি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

যদিও গত ১৯ অক্টোবর গ্যাস সরবরাহ পুনরায় চালু হয়, এবং সপ্তাহখানেক যান্ত্রিক প্রস্তুতির পর শনিবার রাতে উৎপাদন শুরু করে সিইউএফএল। কিন্তু ঘণ্টা কয়েকের মধ্যেই আবার থেমে যায় সেই উৎপাদন।

কেজিডিসিএলের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আজম খান বলেন, “আমরা গ্যাস সরবরাহের ক্ষেত্রে কোনো বাধা দিইনি। সরকারিভাবে কারখানা চালু বা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়, যা চাহিদার ওপর নির্ভর করে।”

দেশের কৃষিনির্ভর অর্থনীতির জন্য এই কারখানার পুনরায় বন্ধ হয়ে পড়া এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy