কুড়িগ্রামে চর উন্নয়ন শীর্ষক সমাবেশ

লাবিবা রওনক রচনা, কুড়িগ্রাম

সারাবাংলা

কুড়িগ্রামের দূর্গম চরাঞ্চলের মানুষের সার্বিক জীবনমান ও আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক চর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২ নভেম্বর) দুপুরে

2025-11-02T18:24:50+00:00
2025-11-02T18:34:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে চর উন্নয়ন শীর্ষক সমাবেশ
লাবিবা রওনক রচনা, কুড়িগ্রাম
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৬:২৪ পিএম  আপডেট: ০২.১১.২০২৫ ৬:৩৪ পিএম  (ভিজিট : ১২১)
X

কুড়িগ্রামের দূর্গম চরাঞ্চলের মানুষের সার্বিক জীবনমান ও আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক চর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুরে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ।

অন্যান্যের মধ্যে অংশ নেন, কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়াসহ এনসিপির জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চরাঞ্চলের শতাধিক জনগণ। 

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ বলেন, আমরা আর ত্রাণ চাই না, পরিত্রাণ চাই। আমাকে যদি নির্বাচিত করে সংসদে পাঠান, আমি প্রথমেই আপনাদের চরবাসীর দুঃখ কষ্ট নিয়ে কথা বলবো। আপনাদের সুখে শান্তিতে বসবাস করতে যা করনীয় আমি তাই করব। রাজনীতি আমার পেশা নয়, আমি মানুষের কল্যাণে পাশে থাকার সুযোগ চাই। আমি সেই সুযোগ পেলে চরাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের কষ্ট লাঘবে সবসময় কাজ করব, ইনশাআল্লাহ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy