খুলনা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা আইনজীবী সমিতির নির্বাচন ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। রবিবার বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

2025-11-02T18:30:34+00:00
2025-11-02T18:30:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৬:৩০ পিএম   (ভিজিট : ১১৭)
X

খুলনা আইনজীবী সমিতির নির্বাচন ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। রবিবার বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে নির্বাচন বন্ধের প্রতিবাদে রবিবার বিকেলে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল, খুলনা শাখা ও স্বতন্ত্র প্যানেল খুলনা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করেছে। 

সোমবার বেলা ৩ টার মধ্যে নির্বাচন স্থগিত আদেশ প্রত্যাহার করে পূর্ব নির্ধারিত দিনে ভোট গ্রহণের ঘোষণা না দিলে কঠোর আন্দোলন করা হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

আগামী ৩০ নভেম্বর খুলনা আইনজীবী সমিতির নির্বাচনের দিন নির্ধারিত ছিল। এরমধ্যে ৯৪ জন আইনজীবী নির্বাচন আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত বন্ধের আবেদন করেন। এর প্রেক্ষিতে রবিবার দুপুর ২ টায় উকিলবারের হল রুমে জরুরি  তলবি সাধারণ সভার আয়োজন করা হয়। ওই সভায় নির্বাচন স্থগিত করা হয়। এডহক কমিটির সদস্য সচিব এড. শেখ নুরুল হাসান রুবা স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এদিকে নির্বাচন স্থগিত এর প্রতিবাদে রবিবার বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ ল' ইয়ার্স কাউন্সিল, খুলনা শাখার নেতৃবৃন্দ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এড. লস্কর শাহ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এড. আবুল খয়ের, এড.আওছাফুর রহমান, এড. জাকিরুল ইসলাম জাকির, এড. আব্দুল মান্নান, এড. সরদার আব্দুল জলিল প্রমূখ। 

অপর দিকে একই দাবিতে বিকেল ৫ টায় স্বতন্ত্র আইনজীবী পরিষদ খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। লিখিত বক্তব্য পাঠ করেন এড. বেগম আক্তার জাহান রুকু। উপস্থিত ছিলেন নিশিত কান্তি ঘোষ, এ এম মমিনুজ্জামান টুলু, এড. হাফিজুর রহমান শান্ত প্রমুখ। সংবাদ সম্মেলন উভয় দল সোমবার বিকেল ৩ টার মধ্যে নির্বাচন পূর্বের তারিখে ঘোষণার দাবি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy