প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম (ভিজিট : ১৭৩)

X
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত নুরুন্নবী মিয়া(৩৫) নামের এক মুদি ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহত ব্যবসায়ী নুরুন্নবী উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর বাজার মোড় এলাকার মুদি ব্যবসায়ী ও মৃত আলীম উদ্দিনের ছেলে।
রোববার (২ নভেম্বর) সকালে রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়রা জানান, গত ২৮ অক্টোবর দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নুরুন্নবী। এরই মধ্যে পূর্ব পরিকল্পিত ভাবে পথিমধ্যে অন্ধকারে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, নুরুন্নবী মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।