ঘরে বসে ককটেল বানানোর সময় বিস্ফোরণে যুবক আহত

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামের অলেদা বাজার এলাকায় একটি বাড়িতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।আজ রোববার

2025-11-02T19:52:10+00:00
2025-11-02T19:52:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘরে বসে ককটেল বানানোর সময় বিস্ফোরণে যুবক আহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৫২)
X

বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামের অলেদা বাজার এলাকায় একটি বাড়িতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

আজ রোববার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে আতাউর রহমান সেলিম (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, মুক্তার হোসেনের স্ত্রী নাসিমা বেগমের (৪৫) বাড়ির একটি কক্ষে গোপনে ককটেল তৈরির কাজ চলছিল বলে অভিযোগ রয়েছে। বিস্ফোরণের সময় সেলিম সেখানে উপস্থিত ছিলেন। সেলিম কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রশাদের চর এলাকার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। 

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।

গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর আহত সেলিমকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্ফোরণের সময় আরও দুজন উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে, তবে তারা পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, বিস্ফোরিত বস্তুটি ককটেল ধরনের। এটি কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তা জানার জন্য তদন্ত চলছে। ঘটনাস্থল সিলগালা করা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy