চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই-পদ্মা বাঁচাতে ঐক্য গড়ি’ শ্লোগানে নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছে বিএনপি। 'আমাদের গঙ্গা-পদ্মা,

2025-11-03T11:11:00+00:00
2025-11-03T11:19:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১১:১১ এএম  আপডেট: ০৩.১১.২০২৫ ১১:১৯ এএম  (ভিজিট : ৬২)
X


‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই-পদ্মা বাঁচাতে ঐক্য গড়ি’ শ্লোগানে নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছে বিএনপি। 'আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার-নায্য পানি বন্টনে হোক সমাধান' প্রতিপাদ্যে সভায় দীর্ঘদিন পর একই মঞ্চে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম (আমিন)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে রবিবার বিকেলে জেলা শহরের শহীদ সাটুহল কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ হারুনুর রশীদ (হারুন )।
সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ  সদস্য বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনের সাবেক সাংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম (আমিন)।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহবায়ক ,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশরাফুল ইসলাম (আশরাফ চেয়ারম্যান), ভোলাহাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  জামিউল হক (সোহেল)জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফসহ অন্যরা।

উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পাঁকা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, বিএনপি নেতা এ্যাড. ময়েজ উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল বারেক,নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা সহ অন্যরা। এসময় জেলার ৩টি সংসদীয় আসনের বিএনপি ও অংগ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। এদিকে, পদ্মা বাঁচাতে উপস্থিত নেতা-কর্মীরা নানা শ্লোগান দিতে থাকে। বক্তারা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পদ্মা ভাঙ্গনে ওই এলাকার দূর্দশার কথা তুলে ধরেন এবং গঙ্গা-পদ্মার-নায্য পানি বন্টনের জোর দাবী জানিয়ে দ্রুতই পদ্মা ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবী জানান।


বিএনপির নেতৃবৃন্দ ও সাবেক ৩ সাংসদ সদস্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের কাছে গিয়ে বিএনপির ধানের শীষে ভোট দেয়ার আহবান জানানোর জন্য নিজ নিজ এলাকায় কাজ করার নির্দেশনা দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy