কেশবপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের কেশবপুরে ট্রাকচাপায় গাবরিল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মধ্যকুল মান্দারতলা

2025-11-03T11:54:15+00:00
2025-11-03T11:57:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেশবপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১১:৫৪ এএম  আপডেট: ০৩.১১.২০২৫ ১১:৫৭ এএম  (ভিজিট : ৭০)
X

যশোরের কেশবপুরে ট্রাকচাপায় গাবরিল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মধ্যকুল মান্দারতলা এলাকায় যশোর-কেশবপুর মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গাবরিল বিশ্বাস ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত কাশেম বিশ্বাসের ছেলে। সকালে তিনি তার স্ত্রী সম্পা বিশ্বাসকে নিয়ে কেশবপুরের মধ্যকুল মান্দারতলায় ইয়াকুব ডাক্তারের চেম্বারে আসেন। সেখানে স্ত্রীকে রেখে রাস্তার পাশে প্রস্রাব করার সময় যশোরগামী কয়লাবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইয়াকুব ডাক্তারের ঘেরে পানিতে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কেশবপুর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত গাবরিল বিশ্বাসকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কেশবপুর থানার এসআই লুৎফর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলেই রয়েছে তবে চালক ও হেলপার পলাতক। আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy