প্যারাবন কেটে বাঁধ নির্মাণ, জরিমানা দুই লাখ টাকা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ চাষের জন্য প্যারাবন ধ্বংস করে বাঁধ নির্মাণ করছে একটি সিন্ডিকেট। এ খবরে ভ্রাম্যমাণ আদলত প‌রিচালনা

2025-11-03T12:52:05+00:00
2025-11-03T12:52:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্যারাবন কেটে বাঁধ নির্মাণ, জরিমানা দুই লাখ টাকা
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১২:৫২ পিএম   (ভিজিট : ১০০)
X

কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ চাষের জন্য প্যারাবন ধ্বংস করে বাঁধ নির্মাণ করছে একটি সিন্ডিকেট। এ খবরে ভ্রাম্যমাণ আদলত প‌রিচালনা করেছে সহকা‌রি ক‌মিশনার ও নির্বা‌হী ম্যাজিস্ট্রেট মো.সা‌কিব উল আলম।

রোববার বিকালে উপজেলা সদর বড়ঘোপ ষ্টীমার ঘাটের উত্তর পাশে উপকূলীয় বন বিভাগের সৃজিত প্যারাবন বাগানে এ অভিযান প‌রিচালনা ক‌রেন। 

এসময় মা‌টি কাটার দা‌য়ে মিজানুর রহমানকে এক লক্ষ টাকা ও দিদারুল ইসলাম‌কে এক লক্ষ টাকা মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। 

উপজেলা সহকা‌রি ক‌মিশনার ও নির্বা‌হী ম্যাজিস্ট্রেট মো. সা‌কিব উল আলম বলেন,প‌্যারাব‌নে স্কে‌ভেটর দি‌য়ে মা‌টি উত্তোলনের খবর পেয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভূগর্ভস্থ মাটি কর্তন ও উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ৫(১) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত ২ জন ব্যক্তিকে দুইটি পৃথক মামলায় মোট  ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে কুতুবদিয়া যৌথবা‌হিনী সদস্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy