চট্টগ্রাম বন্দর রক্ষায় মশাল মিছিল

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্রবন্দরের টার্মিনাল, স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা পরিষদ।রোববার

2025-11-03T14:15:32+00:00
2025-11-03T14:15:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বন্দর রক্ষায় মশাল মিছিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ২:১৫ পিএম   (ভিজিট : ৭৫)
X

দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্রবন্দরের টার্মিনাল, স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা পরিষদ। রোববার দিনগত রাতে চট্টগ্রাম নগরের বড়পোল এলাকা থেকে মশাল মিছিল বের করা হয়।

মিছিলকারীরা বন্দরের কোনো টার্মিনাল, স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়া, অযৌক্তিক ট্যারিফ বাতিল ও বন্দর চেয়ারম্যানের অপসারণের দাবিতে স্লোগান দেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিকনেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের দ্রুত অপসারণ চাই। বাংলাদেশ সমৃদ্ধশালী হওয়ার প্রথম ধাপ হচ্ছে চট্টগ্রাম বন্দর। কার স্বার্থের কারণে বন্দরের এনসিটি, লালদিয়াসহ চারটি টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে চান? আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, চট্টগ্রাম বন্দর চলছে আছে সেভাবে থাকবে।

এর আগে শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশিদের ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে গণ-অনশন কর্মসূচি পালন করে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy