মোহনপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ

2025-11-03T14:59:25+00:00
2025-11-03T15:02:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহনপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ২:৫৯ পিএম  আপডেট: ০৩.১১.২০২৫ ৩:০২ পিএম  (ভিজিট : ৪৫১)
X

চলতি ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবি মৌসুমে বোরো উফশী ধান, গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হচ্ছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, মোহনপুর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী জিএফএম হাসনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy