ইয়াবাসহ আটক যুবদল নেতা আবদুর রহিম বহিষ্কার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হওয়া যুবদল নেতা আবদুর রহিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত

2025-11-03T15:43:51+00:00
2025-11-03T15:43:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইয়াবাসহ আটক যুবদল নেতা আবদুর রহিম বহিষ্কার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৩:৪৩ পিএম   (ভিজিট : ১৯০)
X

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হওয়া যুবদল নেতা আবদুর রহিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।

গত শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুর সিদ্ধান্তে, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিনের স্বাক্ষরে আবদুর রহিমকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের যুবদল কর্মী আবদুর রহিমকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতৃত্বের কোনো কর্মকাণ্ড বা সাংগঠনিক দায়িত্বে ভবিষ্যতে অংশগ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় আদর্শ ও নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মজুমদার বলেন, “আবদুর রহিমকে কনকাপৈত ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রচার করা হলেও তিনি মূলত ঐ ইউনিয়নের একজন সাধারণ কর্মী ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।”

উল্লেখ্য, গত বুধবার (২৯ অক্টোবর) ভোররাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে আবদুর রহিমকে আটক করে। এসময় তার কাছ থেকে ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা, দুইটি মোবাইল ফোন ও নগদ দুই লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত আবদুর রহিম কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy