প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:১১ পিএম (ভিজিট : ১১৮)

X
নীলফামারীর সৈয়দপুরে সোমবার (৩ নভেম্বর) ‘জুলাই পুর্নজাগরন অনুষ্ঠানমালা’ শীর্ষক ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ ও সনদ তুলে দিয়েছে জেলা শিক্ষা অফিস।
সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ।
মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে আল ফারুক একাডেমি, দ্বিতীয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এবং তৃতীয় স্থান অর্জন করেছে ইন্টারন্যাশনাল স্কুল, সৈয়দপুর।
জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুর ই আলম সিদ্দিকী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, লক্ষনপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম রেজা, আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে ছাত্র সমাজের ত্যাগ, সাহস ও আদর্শের প্রতীক। এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতন্ত্র চেতনা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে।’