কুষ্টিয়ায় ট্রাক হেলপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইয়ামিন (১৮) নামের এক ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩

2025-11-03T17:19:50+00:00
2025-11-03T17:19:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় ট্রাক হেলপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম   (ভিজিট : ৫৮)
X

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইয়ামিন (১৮) নামের এক ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাড়ুইপাড়া ইউনিয়নের কবরবাড়িয়া বাইপাস সড়ক এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।মৃত ইয়ামিন সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা এলাকার ভুট্টু হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাইপাস সড়কের পাশে ট্রাকের হুকের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেওয়া হয়। পরে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, প্রাথমিকভাবে আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিশ্চিত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy