মাত্র ১১২ টাকায় ১৪ জনকে সরকারি চাকরি, স্বচ্ছ নিয়োগে প্রশংসায় নারায়ণগঞ্জের ডিসি

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জে মাত্র ১১২ টাকায় সরকারি চাকরি পেয়েছেন ১৪ জন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায়

2025-11-03T17:38:56+00:00
2025-11-03T17:38:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাত্র ১১২ টাকায় ১৪ জনকে সরকারি চাকরি, স্বচ্ছ নিয়োগে প্রশংসায় নারায়ণগঞ্জের ডিসি
জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৮১)
X

নারায়ণগঞ্জে মাত্র ১১২ টাকায় সরকারি চাকরি পেয়েছেন ১৪ জন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

নিয়োগপ্রাপ্তরা হলেন: হাবিব উল্লাহ, মো. জাকারিয়া, জান্নাতুল বুশরা মালেক, ইয়াছিন আরাফাত, মাহবুব হাসান, হাবিবুর রহমান সরকার, তাইজুল ইসলাম, শিপলু, জামাল হোসেন, জুবায়দা মারুফা সোহা, আজিজুল হক বাপ্পী, আতিকুর রহমান, আব্দুল বাছেদ এবং মো. শাহ পরান।

নিয়োগপ্রাপ্তরা জানান, বিজ্ঞপ্তি দেখে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন। মাত্র ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া তাদের কাছে কল্পনাতীত ছিল। জেলা প্রশাসক নিজ হাতে নিয়োগপত্র তুলে দেওয়ায় তারা আনন্দিত ও কৃতজ্ঞ।

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, “২৪ অক্টোবর ৭টি ক্যাটাগরিতে লিখিত পরীক্ষায় ১,২৩৩ জন অংশ নিয়েছিলেন। লিখিত ও মৌখিক পরীক্ষার পর গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার ভিত্তিতে আজ তাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে।”

নিয়োগপ্রাপ্তরা বলেন, “ঘুষ ছাড়া চাকরি পাওয়া সত্যিই অবিশ্বাস্য। জেলা প্রশাসক স্যারের উদ্যোগ না থাকলে সাধারণ মানুষ এ সুযোগ পেত না। প্রতিটি ধাপ স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।”

ডিসি আরও বলেন, “সরকারি চাকরিতে ‘যদি কিন্তু’ ধারণা ভেঙে আমরা শুরু থেকেই স্বচ্ছতা বজায় রেখেছি। আশা করি, নিয়োগপ্রাপ্তরা সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করবেন।”

এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সিনিয়র সহকারী কমিশনার মোনাব্বর হোসেন এবং সহকারী কমিশনার সায়মা রাইয়ানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy