সিংড়ায় হাতপাখার প্রার্থীর গণসংযোগ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ

2025-11-03T17:42:02+00:00
2025-11-03T17:42:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংড়ায় হাতপাখার প্রার্থীর গণসংযোগ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম   (ভিজিট : ৯৭)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান।

সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ মসজিদ থেকে বের হয়ে শহরের বিভিন্ন বাজার, অলিগলি ও মোড়ে মোড়ে গণসংযোগ করেন তিনি।

শহরের ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত ও লিফলেট বিতরণ করেন মাওলানা খলিলুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা অর্থ সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা সোহাইল হুসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy