প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৬:৪২ পিএম (ভিজিট : ৮২)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনা-৫ আসনের বিএনপির নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে এসময় বক্তব্যদেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, হারুন অর রশীদ, মমতাজ উদ্দিন মুন্তাজ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সাইফুল ইসলাম বাদশা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু।
বক্তারা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয় যুক্ত করতে হবে। দলের মধ্যে কোন হিংসা বিদ্বেষ মতবাদ করা চলবে না। সাধারণ মানুষের ভোট প্রয়োগের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।