শেরপুরে বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের দায় স্বীকার

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে মাদকসেবী দুই জমি সংক্রান্ত বিষয়ে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই একাব্বর আলী (২৮) খুনের ঘটনায়

2025-11-03T19:06:38+00:00
2025-11-03T19:06:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের দায় স্বীকার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম   (ভিজিট : ৬৪)
X

শেরপুরে মাদকসেবী দুই জমি সংক্রান্ত বিষয়ে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই একাব্বর আলী (২৮) খুনের ঘটনায় ছোটভাই ফারুক মিয়া (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার রাতে সদর উপজেলার কান্দাশেরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । গ্রেফতার কৃত ফারুক ও নিহত একাব্বর ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

এদিকে সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আসামি ফারুককে বড়ভাইকে হত্যার দায় স্বীকার করে সদর জিআর আমলী আদালতে জবানবন্দি দিয়েছে। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, বড়ভাইকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ফারুক প্রধান আসামি। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া মামলার বাকি আসামিদের গ্রেফতারেও অভিযান চলছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy