পাবনায় ধানের শীষের প্রার্থী যারা

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় পাবনার নির্বাচনী ৫টি সংসদীয় আসনের

2025-11-03T19:39:42+00:00
2025-11-03T19:39:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় ধানের শীষের প্রার্থী যারা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১০৮)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় পাবনার নির্বাচনী ৫টি সংসদীয় আসনের ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে। 

পাবনা-১ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি কেন্দ্রীয় বিএনপি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছে বিএনপির নীতিনির্ধারকরা। 

সোমবার রাজধানীয় গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষনা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

পাবনার ৪টি আসনে ধানের শীষ পেলেন যারা
পাবনা-২ (সুজানগর) আসনে সাবেক সংসদ সদস্য এডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে কৃষিবীদ হাসান জাফির তুহিন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫ (সদর) আসনে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy